আহত অবস্থায় একটি হায়নাকে উদ্ধার করলো বনদফতর
দি নিউজ লায়ন; সোমবার সকালে পুরুলিয়ার ঝালদা বনাঞ্চল এলাকার ঝালদা - তুলিন সড়কের পাশে একটি জমি থেকে একটি জখম হায়নাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশ ও বনদফতরকে। খবর পেয়ে পুলিশ ও বনদপ্তরে কর্মীরা ঘটনাস্থলে এসে হায়নাটিকে উদ্ধার করে প্রথমে ঝালদার অফিসে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে সেখান থেকে পুরুলিয়ার সুরুলিয়া মিনি চিড়িয়াখানা তে চিকিত্সার জন্য নিয়ে আসা হয়। ঝালদা রেঞ্জার বিশ্বজ্যোতি দে বলেন,"মুখে ও ঘাড়ে চোট থাকা পূর্ণ বয়স্ক একটি জখম মাদী হায়না উদ্ধার করে চিকিৎসার জন্য চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
প্রাথমিক দেখে মনে হচ্ছে রাস্তা পারাপারের সময় কোনো অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় জখম হয়েছে।"স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একদিকে ঝালদার বানসা পাহাড় ও অন্যদিকে কাঁসরা পাহাড় রয়েছে। বনদতরের প্রাথমিক অনুমান, মাঝে মধ্যে সড়ক পেরিয়ে যাতায়াত করে হায়নার দল। রাস্তা পেরোনোর সময়ে কোন অঞ্জাত গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়ে থাকতে পারে হায়নাটি। বেশ কয়েক মাস আগেও এই এলাকায় একই ভাবে রাস্তা পারাপারের সময় একটি হায়না জখম হয়।

Post a Comment